
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলে দুই নেতা বৈঠকে মিলিত হন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও খোঁজখবর নেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



