রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

রিজিজুর দাবি, রোববারের রামলীলার মঞ্চ ছিল আলাদা। ওই সমাবেশে রামলীলা ময়দানে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের পতাকা হাতে মানুষ এসেছিলেন। অথচ ‘নকল’ ছবিতে দেখা যাচ্ছে শুধুই কংগ্রেসের পতাকা। রিজিজু তাই কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস নকলটাও ঠিকমতো করতে পারেনি।

রিজিজুর কটাক্ষ ও বিতর্কিত সেই ছবি নিয়ে কংগ্রেস কোনো মন্তব্য করেনি। রোববার বিক্ষোভ সমাবেশে ভিড় না হওয়ার দাবিও মানেনি। রাহুল গান্ধী বরং ড্রোন মারফত বিপুল জমায়েতের ভিডিও পোস্ট করেছেন। ভোট চুরির বিরুদ্ধে আওয়াজ তুলতে রেকর্ড সংখ্যায় জনসমাগমের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, বোঝা যাচ্ছে গণতন্ত্রই জয়ী হবে, সত্যের জয় হবে, ‘ইন্ডিয়া’র জয় হবে।

রাহুলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। বলেছেন, এসব ছবি তোলার কারসাজি। কারসাজি করে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না।

রোববারের বিক্ষোভ সমাবেশ অবশ্য সর্বার্থে বর্ণময় ছিল। বিভিন্ন গণমাধ্যম রোববারের ওই সমাবেশের যে লাইভ সম্প্রচার করে, তাতে রামলীলা ময়দান ছিল পুরোপুরি ভরা। ময়দানের ঘেরাটোপের বাইরেও ছিল প্রচুর ভিড়। তাঁরা ঢুকতে পারেননি।

বেশ কয়েকজন কংগ্রেস নেতার বরাত দিয়ে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, এই সমাবেশে আসার জন্য কংগ্রেস নেতৃত্ব অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। তেলেঙ্গানার এক কংগ্রেস নেতা বলেছেন, রাজ্যের নেতাদের বলা হয়েছিল, প্রত্যেককে এক শ জন কর্মী সমর্থককে দিল্লি আনতে হবে। দিল্লিতে বিভিন্ন এলাকার হোটেলে তাঁদের থাকার বন্দোবস্ত আগে থেকে করা হয়েছিল।

Scroll to Top