আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্যে নেমে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং – Sarabangla

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্যে নেমে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং – Sarabangla

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে হলে আজ আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে হারাতে নেমে বাংলাদেশই বড় বিপদে! আফগানদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২৮ রানেই চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

পরে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করে যাচ্ছেন। ২৮ রানে চার উইকেট হারানো বাংলাদেশের স্কোর এখন ৬৫/৪। ২৪ রানে ব্যাট করছেন সাইফ, ১৭ রানে পারভেজ হোসেন ইমন।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের ফাইনাল খেলতে হলে আজ আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে জয় কী, বাংলাদেশই উল্টো বড় হারের শঙ্কায়!

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে সমীকরণ এমন- জিততে হবে ৪১ রানের ব্যবধানে। টস জিতে আগে ব্যাটিং করার সুযোগও পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং করতে নেমে যাচ্ছে-তা অবস্থা!

ইনিংসের দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম ও তিনে নামা সৌম্য সরকার। চারে নেমে হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু শান্তও ব্যর্থ। ২৩ রানে ৩টি চারের সাহায্যে ১৫ রান করে ফিরেছেন দলের ২৭ রানের মাথায়। দলীয় ২৮ রানের মাথায় ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ও ফিরলে বাংলাদেশ পরে কঠিন চাপে।

আপাতত সেই চাপ কাটিয়ে তোলার চেষ্টাই করে যাচ্ছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

Scroll to Top