চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার ৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



