সেপ্টেম্বর থেকে নভেম্বর অস্ট্রেলিয়াতে বসন্তকাল। শীতের আমেজ সরিয়ে প্রকৃতি জেগে ওঠে নতুন কলরবে। বইতে থাকে হুমায়ূন আহমেদের ভাষায় বসন্তের লিলুয়া বাতাস। আর এই বাতাসে ঘুড়ি ওড়ানোর জন্য প্রতিবছর সিডনির ওয়েভারলি কাউন্সিল ও অস্ট্রেলিয়ান কাইটফ্লায়ার্স সোসাইটির তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘ফেস্টিভ্যাল অব উইন্ডস’। প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রোববার সিডনির আইকনিক বন্ডাই সৈকতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ বছর এটি অনুষ্ঠিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর। সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। যদিও দর্শনার্থীরা ছিলেন সন্ধ্যা পর্যন্ত। আমরা প্রতিবছর সপরিবারে এই বর্ণিল আয়োজন দেখতে যাই। বন্ডাই সৈকতের নীল আকাশ রঙিন হয়ে ওঠে বিভিন্ন আকৃতির এবং রঙের ঘুড়িতে। আসুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক এ বছরের ঘুড়ি উৎসব।
Related Posts

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু – Sarabangla
November 8, 2026
Soult, World’s First Secure Digital Life Vault, Launches in the UAE
November 8, 2026

এবার প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট – Sarabangla
November 8, 2026


টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড – Sarabangla
November 8, 2026
