চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন?

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন?

গত বছরের ডিসেম্বরেই ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকার বেশি) প্রাইজমানির ঘোষণা দিয়েছিল। যা কাতারে অনুষ্ঠিত গত ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

মেগা ফাইনালের জয়ী দল তথা বিশ্বচ্যাম্পিয়নরা প্রাইজমানি হিসেবে ৫ কোটি ডলার পাচ্ছে। মানে স্পেন বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকার বেশি নিয়ে দেশে ফিরছে। আর রানার্সআপ দল আর্জেন্টিনা ৩ কোটি ৩০ লাখ ডলার পাচ্ছে (৪০৬ কোটি টাকা)।

ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং পরাজিত ফরাসিরা পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (৩৩৩ কোটি টাকা)।

Scroll to Top