মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।
একটি বোলে মাছ দিয়ে পেঁয়াজকুচি, হলুদ-মরিচ-জিরাগুঁড়া (আধা চা–চামচ করে) ও লবণ দিন। হাত ধুয়ে আলতোভাবে মাছে মসলা মাখান।
দুই টেবিল চামচ শর্ষের তেল দিয়ে আবারও মাখান।
এবার চুলায় কড়াই দিয়ে তাতে বাকি শর্ষের তেল দিয়ে আধা চা–চামচ মরিচগুঁড়া দিন।
এ সময় চুলার আঁচ কম বা মাঝারি থাকবে। নয়তো মরিচ পুড়ে যাবে।
এবার মাখানো মাছ সাবধানে কড়াইতে ঢেলে দিন। বোলের মসলা ধুয়ে পানিটাও দিন।
কড়াই দুলিয়ে হালকা নেড়ে দিন। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আট থেকে নয় মিনিট জ্বাল দিন।
ঢাকনা খুলে কড়াই ধরে সাবধানে নাড়িয়ে দিন। এবার মাছগুলোকে সাবধানে উল্টিয়ে কাঁচা মরিচ ফালি দিন।
আঁচ কমিয়ে চুলার ওপর মিনিট পাঁচেক রাখুন।
ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে ঢেকে রাখুন তিন মিনিট। এবার পরিবেশন করুন।





