দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সতর্কবার্তা – DesheBideshe

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সতর্কবার্তা – DesheBideshe

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সতর্কবার্তা – DesheBideshe

ঢাকা, ১৭ জুলাই – দেশের আটটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬

Scroll to Top