২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির | চ্যানেল আই অনলাইন

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে যথাযথভাবে স্বীকৃতি দিতে অনীহা ও হীনমন্যতার পরিচয় দিচ্ছে। ২৪ না হলে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। কিন্তু গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়কে উপেক্ষা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের গণরায়কে অগ্রাহ্য করা হচ্ছে। এই দাবি বৃথা যেতে দেওয়া হবে না। সংসদে যদি এর সমাধান না হয়, তাহলে বিষয়টি নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

আলোচনা সভায় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার আহ্বান জানান।

Scroll to Top