হামে আরও ৫ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামে আরও ৫ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। আর হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে হাজারের বেশি শিশু।

এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।

আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭ জন।

একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

Scroll to Top