বিশ্বকাপের সেমিফাইনালে চার সাবেক চ্যাম্পিয়ন: অনন্য রেকর্ডের অপেক্ষায় ফ্রান্স – DesheBideshe

বিশ্বকাপের সেমিফাইনালে চার সাবেক চ্যাম্পিয়ন: অনন্য রেকর্ডের অপেক্ষায় ফ্রান্স – DesheBideshe


বিশ্বকাপের সেমিফাইনালে চার সাবেক চ্যাম্পিয়ন: অনন্য রেকর্ডের অপেক্ষায় ফ্রান্স – DesheBideshe

প্যারিস, ১২ জুলাই – ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল, যারা প্রত্যেকেই আগে অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ চার দলের এমন সেমিফাইনাল নিশ্চিত করা একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নেমেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ফেভারিটের তালিকায় তাদের পরেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য দুই সেমিফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে।

গ্রুপ পর্বে এই চার দলই নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছিল। নকআউট পর্বের বৈতরণী পেরিয়ে এখন তারা শিরোপার খুব কাছে।

এখন পর্যন্ত চার দলই অপরাজিত থাকলেও টুর্নামেন্টের গতিপ্রকৃতিতে কিছুটা পার্থক্য রয়েছে। ফ্রান্সই একমাত্র দল যারা প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয়লাভ করেছে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারের প্রয়োজন পড়েনি তাদের কোনো ম্যাচে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সব ম্যাচ নির্ধারিত সময়ে জিতলেও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে অতিরিক্ত ৩০ মিনিট লড়াই করতে হয়েছে।

স্পেন ও ইংল্যান্ডের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। স্পেন গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ড্র করেছিল। ইংল্যান্ড ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জয় পেয়েছে অতিরিক্ত সময়ে।

তবে সামগ্রিক বিচারে ফরাসিরা এখন পর্যন্ত সবচেয়ে দাপুটে ফুটবল প্রদর্শন করছে।

এনএন/ ১২ জুলাই ২০২৬



Scroll to Top