মাঠে তাকে খুব একটা আক্রমণাত্মক মুডে দেখা যায় না। প্রতিপক্ষের ফুটবলার তো বটেই, রেফারির সঙ্গেও লিওনেল মেসির ব্যবহার অতি অমায়িক। তবে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই মেসিই একচোট তর্ক করলেন রেফারির সঙ্গে। কিন্তু কেন এত ক্ষেপে গেলেন মেসি?
ম্যাচে বেশ কয়েকবারই রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। একটি ফাউলকে কেন্দ্র করে পর্তুগিজ রেফারি হোয়াও পিনহেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তর্কের এক পর্যায়ে আঙ্গুল তুলে রেফারিকে খানিকটা শাসিয়ে দেন মেসি।
জানা যায়, রেফারি মেসিকে বলেছিলেন, ‘আমাকে অসম্মান করে কথা বলবে না। আমি তো তোমাকে সম্মান করেই কথা বলছি! আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো’।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে আলভারেজ-লাউতারোর গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই সেমিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা।




