বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ফ্রান্স বনাম মরক্কো লড়াইয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী – DesheBideshe

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ফ্রান্স বনাম মরক্কো লড়াইয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী – DesheBideshe


বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ফ্রান্স বনাম মরক্কো লড়াইয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী – DesheBideshe

প্যারিস, ৯ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের ফুটবল শক্তি ফ্রান্স ও আফ্রিকার চমক মরক্কো। সেমিফাইনালে ওঠার এই লড়াইকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক বিশ্লেষণ। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার এরই মধ্যে এই ম্যাচের সম্ভাব্য জয়ী নিয়ে তাদের পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ফ্রান্সের শক্তিশালী আক্রমণের সামনে বড় পরীক্ষা দিতে হবে মরক্কোর সুসংগঠিত রক্ষণভাগকে। শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা ফ্রান্সের লক্ষ্য এখন তৃতীয় বিশ্বকাপ শিরোপার দিকে এগিয়ে যাওয়া।

অন্যদিকে আশরাফ হাকিমি ও হাকিম জিয়েশদের নিয়ে গড়া মরক্কো চায় আবারও বড় কোনো অঘটন ঘটিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে। ম্যাচটি শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারিং ইস্যু। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে ফরাসি রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ফিফা এই ম্যাচের দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার রেফারিং দলকে।

তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এসব বিতর্কে কান দিতে নারাজ। তিনি জানিয়েছেন তার পূর্ণ মনোযোগ কেবল ম্যাচ জয়ের দিকে এবং রেফারিদের ওপর তার আস্থা রয়েছে। অপটার সুপারকম্পিউটার ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে জানিয়েছে নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ।

বিপরীতে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৬ দশমিক ২ শতাংশ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২২ দশমিক ১ শতাংশ। পরিসংখ্যানেও ফ্রান্স এগিয়ে রয়েছে। দুই দলের আগের ছয়টি লড়াইয়ের মধ্যে চারটিতেই জিতেছে ফ্রান্স এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দলের দেখায় ফ্রান্স ২-০ গোলে জয়লাভ করেছিল। সব মিলিয়ে ফরাসিরা ফেভারিট হিসেবে মাঠে নামলেও মরক্কোর চমক দেখানোর সামর্থ্যকে খাটো করে দেখছেন না বিশ্লেষকরা।

এস এম/ ৯ জুলাই ২০২৬



Scroll to Top