বীরের বেশে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিসর,কোচ পাচ্ছেন দিলখুশ স্যালুট – DesheBideshe

বীরের বেশে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিসর,কোচ পাচ্ছেন দিলখুশ স্যালুট – DesheBideshe


বীরের বেশে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিসর,কোচ পাচ্ছেন দিলখুশ স্যালুট – DesheBideshe

কায়রো, ৮ জুলাই – নাটকীয়তা ও অনবদ্য ফুটবলের লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিসর। ম্যাচের এক পর্যায়ে দুই গোলের লিড নিয়েও শেষ ১৩ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানে পরাজিত হয় ফারাওদের দেশটি।

রাউন্ড অব সিক্সটিনের এই শ্বাসরুদ্ধকর ম্যাচে পরাজয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মিসরের। তবে হারের বেদনা ছাপিয়ে এখন দেশটির ফুটবলারদের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ফুটবল বিশ্ব। আমেরিকার আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে ইয়াসির ইব্রাহিম এবং দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর।

প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে চমক দেখান মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইব। কায়রো ও আলেকজান্দ্রিয়ার রাস্তায় জড়ো হওয়া লাখো ভক্ত তখন বড় জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে আর্জেন্টিনা লড়াইয়ে ফেরে।

এর চার মিনিট পরই লিওনেল মেসি সমতা ফেরান। আর শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটি মিসরকে স্তব্ধ করে দেয়। এই পরাজয়ের পর মিসরীয় সমর্থকদের মধ্যে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

সমর্থকদের অভিযোগ, অধিনায়ক মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও রেফারি তা এড়িয়ে যান, যা পরবর্তীতে আর্জেন্টিনার গোলের সুযোগ করে দেয়। অনেকে ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন। তবে কোচ হোসাম হাসানের কৌশল ও দলের সংহতি সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে।

বিশেষ করে টুর্নামেন্ট চলাকালীন গাজার মানুষের প্রতি কোচের সংহতি প্রকাশ এবং ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের বিষয়টিও আলাদাভাবে নজর কেড়েছে। বিদায়ের অশ্রু আর ক্ষোভ সামলে নিয়ে এখন পুরো মিসর এক বাক্যে স্বীকার করছে যে, ম্যাচ হারলেও বিশ্বমঞ্চে বীরের মতোই লড়েছে তাদের ফুটবলাররা।

এস এম/ ৮ জুলাই ২০২৬



Scroll to Top