বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার হাতছানি রবার্তো মার্টিনেজের সামনে – DesheBideshe

বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার হাতছানি রবার্তো মার্টিনেজের সামনে – DesheBideshe


বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার হাতছানি রবার্তো মার্টিনেজের সামনে – DesheBideshe

লিসবন, ৬ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে স্পেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। তবে এই ম্যাচটি পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজের জন্য এক বিশেষ অগ্নিপরীক্ষা। ফুটবলের ইতিহাসে এমন এক পরিসংখ্যান তার সামনে দাঁড়িয়ে যা আজ পর্যন্ত কোনো কোচই টপকাতে পারেননি।

বিশ্বকাপের নকআউট পর্বে কোনো কোচই তার নিজের জন্মভূমি বা নিজ দেশের বিপক্ষে জয় পেয়ে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করতে পারেননি। এ পর্যন্ত এমন সুযোগ এসেছিল ছয়বার কিন্তু প্রতিবারই নিজ দেশের কাছে হার মানতে হয়েছে সংশ্লিষ্ট কোচদের।

১৯৩৮ সালে সুইডেনের কোচ জোসেফ নাগি হাঙ্গেরির কাছে হেরেছিলেন। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের কোচ কার্ল রাপ্পান পরাজিত হন অস্ট্রিয়ার কাছে। ১৯৭০ সালে ব্রাজিল কিংবদন্তি দিদি পেরুর দায়িত্বে থাকা অবস্থায় নিজ দেশ ব্রাজিলের কাছে হেরে বিদায় নেন। একই ধারাবাহিকতা বজায় ছিল পরবর্তী বছরগুলোতেও। ২০০৬ বিশ্বকাপে মেক্সিকোর কোচ রিকার্দো লা ভলপে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বাদ পাননি। ২০২২ সালে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিলেন। এমনকি চলতি ২০২৬ বিশ্বকাপেও আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ নিজের দেশ সুইজারল্যান্ডের কাছে হেরে একই তালিকায় নাম লিখিয়েছেন।

এবার রবার্তো মার্টিনেজের সামনে সেই অসাধ্য সাধনের সুযোগ এসেছে। স্পেনে জন্ম নেওয়া এই কোচ যদি আজ পর্তুগালকে জয়ী করতে পারেন তবে তিনি হবেন ফুটবল ইতিহাসের প্রথম কোচ যিনি নকআউট পর্বে নিজ দেশকে হারিয়েছেন। অন্যথায় ইতিহাসের সেই বিচিত্র রেকর্ডটি আরও একবার সংরক্ষিত থাকবে।

এনএন/ ৬ জুলাই ২০২৬



Scroll to Top