২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল – DesheBideshe


২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল – DesheBideshe

ব্রাসিলিয়া, ৬ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে ব্রাজিলের। তবে মাঠের লড়াইয়ে হতাশা থাকলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়ে দেশে ফিরছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ।

ফিফার নির্ধারিত পুরস্কারের কাঠামো অনুযায়ী শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে যার মধ্যে ১৫ লাখ ডলার বরাদ্দ ছিল প্রস্তুতিমূলক ব্যয়ের জন্য। সব মিলিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন মোট ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি টাকা পাচ্ছে।

ফিফা এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বিশাল অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করছে। কাতার বিশ্বকাপের তুলনায় এই বাজেটের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২০ কোটি টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ৪১৮ ও ৩৮৯ কোটি টাকা করে পাবে।

মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হলেও সিবিএফের কোষাগারে জমা হওয়া এই বিপুল পরিমাণ অর্থ ভবিষ্যতে সেদেশের ফুটবল উন্নয়ন ও জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এনএন/ ৬ জুলাই ২০২৬



Scroll to Top