হামে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬২৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮০ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৮২১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ৬৩ জন, সিলেটে ৫৪ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ২৪ জন এবং রংপুরে ৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮০ হাজার ৯৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Scroll to Top