টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি – DesheBideshe

টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি – DesheBideshe


টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি – DesheBideshe

ফক্সবোরো, ৩০ জুন – ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুটি আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার দাপটের সাথে নকআউট পর্বে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো চারবারের চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে পরাজয়ের স্বাদ পেল জার্মানি।

ফক্সবোরোতে অনুষ্ঠিত শেষ ৩২ এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় প্যারাগুয়ে। এর মাধ্যমে গত এক যুগে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েও হোঁচট খেল জার্মানরা। চলতি বিশ্বকাপে এটি ছিল তৃতীয় কোনো নকআউট ম্যাচ যা টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছে।

এর আগে বিশ্বকাপের চারটি শুটআউটের সবকটিতেই জয়ের রেকর্ড ছিল জার্মানির। অন্যদিকে ২০০২ সালের বিশ্বকাপে জার্মানির কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে প্যারাগুয়ে সময় নিল দীর্ঘ ২৪ বছর। ম্যাচের ৪২ মিনিটে জুলিও এনকিসোর নিচু হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে।

বিরতির পর ৫৪ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে কাই হ্যাভার্জ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে জোনাথন টাহ একটি গোল করলেও ভিএআর পরীক্ষায় তা বাতিল করা হয়। পেনাল্টি শুটআউটে কাই হ্যাভার্জ ও নিকো ওল্টারমেডের শট প্যারাগুয়ান গোলকিপার গিল দারুণভাবে ঠেকিয়ে দেন।

শেষ মুহূর্তে টাহ গোল করতে ব্যর্থ হলে এবং জোসে ক্যানেল লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় প্যারাগুয়ের। এই জয়ের ফলে ৪ জুলাই ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে প্যারাগুয়ে।

এনএন/ ৩০ জুন ২০২৬



Scroll to Top