ইতিহাস গড়ে নকআউটে কঙ্গো, কোরিয়ার বিদায়

ইতিহাস গড়ে নকআউটে কঙ্গো, কোরিয়ার বিদায়

ডিআর কঙ্গোর সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। আজ তাদের জিততেই হতো। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বিদায়ঘন্টা প্রায় বেজেই গিয়েছিল তাদের। তবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-১ গোলের জয়ে ইতিহাস গড়ে নকআউট পর্বে পা রেখেছে কঙ্গো। তাদের ৩য় হয়ে পরের রাউন্ডে যাওয়ায় বাদ পড়েছে দক্ষিণ কোরিয়া।

১০ মিনিটের মাথায় এলদোর সমুরোদভের গোলে লিড নেয় উজবেকরা। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-০ গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় তারা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে কঙ্গো। ৬৮ মিনিটে ইয়োনে উইসার গোলে ম্যাচে ফেরে তারা।

৭৮ মিনিটে ফিস্টন মায়েনের গোলে লিড পায় কঙ্গো। ৯১ মিনিটে উইসার দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে কঙ্গো।

বিশ্বকাপ ইতিহাসে এটা কঙ্গোর প্রথম জয়। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩য় হয়ে পরের রাউন্ড নিশ্চিত করল কঙ্গো।

এদিকে এ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশায় থাকা দক্ষিণ কোরিয়ার বিদায় নিশ্চিত হলো আজ।

Scroll to Top