প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। ক্রিস্তিয়ানো রোনালদো স্বরূপে ফিরলেন উজবেকিস্তানের বিপক্ষেই। রোনালদোর রেকর্ড গড়ার রাতে হাফ টাইমে ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল।
আজ রোনালদো করলেন জোড়া গোল। প্রথম ফুটবলার হিসেবে ৬ ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি।
একই সঙ্গে ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বনে গেলেন সিআর সেভেন। এখন বিশ্বকাপে তার গোলসংখ্যা ১০ টি। পেশাদার ফুটবলে এটি তার ৯৭৫ তম গোল।



