২০৩০ বিশ্বকাপেও খেলবেন মেসি?

২০৩০ বিশ্বকাপেও খেলবেন মেসি?

বয়স তার ৩৮। পরের বিশ্বকাপে তার বয়স হবে ৪২। তবুও লিওনেল মেসির সমর্থকরা স্বপ্ন দেখছেন, পরের বিশকাপেও খেলবেন তিনি। তবে মেসি জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ।

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি রক্ষণভাগ ও গোলরক্ষকদের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন।

একাধিকবার মেসি স্পষ্ট করে বলেছেন, পা অচল না হওয়া পর্যন্ত তিনি মাঠে খেলে যাবেন। তিনি বলেছিলেন, যতদিন পারবেন তিনি খেলে যাবেন, বয়স তার কাছে কোনো বিষয় নয়। এ কারণেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে দ্বিধা করেনি যে সপ্তম বিশ্বকাপের সম্ভাবনা আছে কিনা। ৪ বছর পর বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি, ‘না, না, এটা একদমই না, হাহা।’

মেসি সম্পূর্ণ মনোযোগ এখন এই বিশ্বকাপেই। আর লক্ষ্য স্পষ্ট – আটটি ম্যাচই খেলে আবারও শীর্ষে পৌঁছানো। মাইক্রোফোনের সামনে তিনি শেষ করেন এই বলে যে, তারা প্রতিযোগিতা করবেন এবং সর্বোচ্চটা দেবেন। প্রতিযোগী মানসিকতার এই মানুষটি অবশ্য কেবল এই বড় টুর্নামেন্টের কথাই বলছেন না, বরং তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের কথাও বলছেন।

Scroll to Top