ব্যাটিং ব্যর্থতায় ১৩১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ১৩১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাটিংটা ভালো হলো না বাংলাদেশ দলের। আগে ব্যাট করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে গেছেন স্বাগতিকরা।

নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া লিটনের বদলে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাওহি হৃদয়। নতুন অধিনায়কের অধিনে ভালো খেলতে পারেনি বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ভুগেছে। দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান রান পাননি। তানজিদ আউট হয়েছেন ১৪ বলে ৩ চারে ২০ রান করে। তানজিদ তামিম আউট হয়েছেন ৯ বলে ১০ রান করে। তিনে নামার সৌম্য সরকারও দলের হাল ধরতে ব্যর্থ। ফিরেছেন ১৮ বলে ১৭ রান করে।

টপ অর্ডারের এই ব্যর্থতা ঢাকতে এগিয়ে আসতে পারেনি মিডল অর্ডারও। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় (৮), পারভেজ হোসেন ইমন (১০) ভালো শুরু পেলেও রান পাননি। অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ বলে ১০ রান করে ফিরেছেন।

শেষ দিকে স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি ২২ বলে ৪টি চারের সাহায্যে ২৯ রান করলেন বলেই বলার মতো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে গেছেন স্বাগতিকরা।

 

Scroll to Top