৮১ মিনিটে সভেন বোটমানের গোলে ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রেখেছিল নিউক্যাসল। কিন্তু ডিওগো জোতা তাদের বক্সে ফাউলের শিকার হওয়ায় লিভারপুলের পাওয়া পেনাল্টি সেই আশাটুকুও শেষ করে দেয়। ৮৬ মিনিটে এই স্পটকিক থেকে গোল করেন সালাহ। এর মধ্য দিয়ে লিগে আর্লিং হলান্ডের সর্বোচ্চ গোলদাতার ( ১৪ গোল) আসনে ভাগ বসালেন লিভারপুল ফরোয়ার্ড।
এই জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট হলো শীর্ষে থাকা লিভারপুলের। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। নিউক্যাসল ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম।



