ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো পয়লা আষাঢ়। দিনটিকে বরণ করে নিতে বর্ষা উৎসব উদ্যাপন পরিষদ আয়োজন করে ‘বর্ষা উৎসব-১৪৩৩’। সকালে রাগ ‘জয় জয়ন্তী’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। বর্ষা ঘিরে গান, নৃত্য, আবৃত্তি ও আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পাশাপাশি জলবায়ু ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন গাছের চারা।

















