ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি এই পার্ক পরিদর্শন করেন।

শনিবার (১৩ জুন) দুপুরে তিনি সাফারি পার্কে পৌঁছে বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সাফারি পার্ক প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রবল বর্ষণের মধ্যেও বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিমানবন্দর থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী ইউনিয়নে গিয়ে প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্যও দেন তিনি।

Scroll to Top