ইনজুরি কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন: দক্ষিণ কোরিয়ার জয়ের নায়ক হোয়াং ইন-বিওম – DesheBideshe

ইনজুরি কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন: দক্ষিণ কোরিয়ার জয়ের নায়ক হোয়াং ইন-বিওম – DesheBideshe


ইনজুরি কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন: দক্ষিণ কোরিয়ার জয়ের নায়ক হোয়াং ইন-বিওম – DesheBideshe

সিউল, ১২ জুন – বিশ্বকাপের মতো বড় মঞ্চে চোট ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নায়ক হিসেবে আবির্ভূত হলেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হোয়াং ইন-বিওম। দীর্ঘ সময়ের গোল খরা এবং ইনজুরির দুঃস্বপ্ন কাটিয়ে শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৪ সালের জানুয়ারিতে বাহরাইনের বিপক্ষে সবশেষ গোল করার পর আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সময় নিষ্প্রভ ছিলেন এই ফুটবলার। এমনকি এক বছরের বেশি সময় ধরে কোনো অ্যাসিস্টও ছিল না তার নামের পাশে। লিগামেন্ট স্ট্রেচিং ও কাফ ইনজুরির কারণে গত এক বছরে ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছিলেন তিনি।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সন হিউং মিন সহজ সুযোগ নষ্ট করলে এক পর্যায়ে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। হারের শঙ্কায় থাকা দলটিকে ম্যাচে ফেরান হোয়াং। লি কাং-ইনের পাসে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ আড়াই বছরের গোল খরা ঘুচলো তার।

গোল করার কিছুক্ষণ পরেই দুর্দান্ত এক কাটব্যাক থেকে বদলি খেলোয়াড় ওহ হিউন গিউকে দিয়ে দ্বিতীয় গোলটি করান হোয়াং। তার নৈপুণ্যেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের বড় মঞ্চে চোট কাটিয়ে ফিরে এসে এক গোল ও এক অ্যাসিস্টের মাধ্যমে নিজেকে নতুন করে প্রমাণ করলেন হোয়াং ইন-বিওম।

এস এম/ ১২ জুন ২০২৬



Scroll to Top