বিধ্বস্ত এবং ভঙ্গুর অর্থনীতিকে বেগবান করে কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত রচনার দলিল পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ৫৫তম আর নিজের প্রথম বাজেট বক্তৃতায় ব্যবসা-বাণিজ্য চাঙ্গা করে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলেছেন তিনি। প্রথম বছরে অর্থনীতির পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে উত্তরণ আর শেষে পুনর্গঠনের কৌশল তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যোগান শেষ পর্যন্ত ঠিকঠাকমতো আসবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।



