জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ।
প্রস্তাবিত বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত। ইউটিউবার, ব্লগার ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের আয় শতভাগ করমুক্ত রাখার প্রস্তাব রয়েছে।
বাজেট শুধু অর্থনীতির হিসাব-নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে।




