মেসিকে হারানোর চ্যালেঞ্জ জানালেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা – DesheBideshe

মেসিকে হারানোর চ্যালেঞ্জ জানালেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা – DesheBideshe


মেসিকে হারানোর চ্যালেঞ্জ জানালেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা – DesheBideshe

বুয়েনস আইরেস, ১০ জুন – আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আলজেরিয়া। দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা সরাসরি লিওনেল মেসির দলকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

বায়ার লেভারকুসেনের ২০ বছর বয়সী এই ফুটবলার মনে করেন,

প্রথম ম্যাচে ইতিবাচক ফলাফল করতে পারলে টুর্নামেন্টে তারা অনেক দূর এগিয়ে যাবেন। মাজা এক সাক্ষাৎকারে জানান, ইনশাআল্লাহ তারা মেসিকে হারাবেন।

তিনি আরও উল্লেখ করেন যে,

মাঠে আর্জেন্টাইন খেলোয়াড়রা প্রতিপক্ষকে উসকে দেওয়ার চেষ্টা করলেও তাদের ধৈর্য বজায় রাখতে হবে। নিজেদের ওপর নিয়ন্ত্রণ রেখে পরিষ্কার পরিকল্পনা নিয়ে মাঠে লড়াই করার গুরুত্ব তুলে ধরেন তিনি। তরুণ এই ফুটবলারের এমন সাহসী মন্তব্য ফুটবল পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে দলের অধিনায়ক আইসা মান্দি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করা বেশ কঠিন হবে। তবে তারা যথেষ্ট প্রস্তুতি এবং বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছেন।

প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন যে, আলজেরিয়ার নাগরিকরা তাদের পারফরম্যান্সে গর্বিত হবেন। অভিজ্ঞ তারকা রিয়াদ মাহরেজও অধিনায়কের সুরেই কথা বলেছেন। বড় কোনো অযাচিত চাপ মাথায় না নিয়ে দেশ ও পরিবারের জন্য ভালো কিছু করাই তাদের মূল লক্ষ্য।

আগামী ১৬ জুন কানসাসে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেদিনই মাঠে প্রমাণ হবে তরুণ মাজার ভবিষ্যৎবাণী কতটা কার্যকর হয় নাকি বিশ্বচ্যাম্পিয়নরা তাদের আধিপত্য ধরে রাখে।

এস এম/ ১০ জুন ২০২৬



Scroll to Top