২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫ | চ্যানেল আই অনলাইন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫ | চ্যানেল আই অনলাইন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুই শিশুর মৃত্যু পরীক্ষার মাধ্যমে হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। বাকি নয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দুই মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪১৪ শিশু।

এ ছাড়া, গত দুই মাসে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬০ হাজার ৫৪০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২১০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।

Scroll to Top