বিশ্বকাপ দল ঘোষণা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জার্মানির বিশ্বকাপ দলে আছেন ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সী তারকা গোলকিপার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। পরে তাকে ফিরিয়ে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে। ৪০ বছর বয়সী নয়্যারই বিশ্বকাপে জার্মানির এক নম্বর গোলরক্ষক বলেছেন দলটির কোচ ইউলিয়ান নাগলসমান।
ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান। নয়্যারকে নিয়ে জার্মান কোচ বলেন, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’
বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দিবেন ইয়োশুয়া কিমিখ। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। এবার তারা খেলবে ‘সি’ গ্রুপ থেকে। যেখানে বাকি তিন প্রতিপক্ষ হলো কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে। বিশ্বকাপের আগে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।




