ছাত্র রাজনীতির প্রতি তরুণদের বিমুখতা দূর করার আহ্বান জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ছাত্র রাজনীতির নামে যেন অপরাজনীতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৯ মে) মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির প্রতি বিমুখতা দূর করতে হবে। ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে।
এ সময় তিনি বিরোধীদলের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তার দাবি, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধিতা শুরু করেছে বিরোধীদল, যা উচিত হয়নি।
তিনি বলেন, শপথের দিন থেকেই বিরোধিতা শুরু করেছে বিরোধীদল। এটা উচিত হয়নি। বিরোধীদল সহযোগিতা করলে টার্গেটের চেয়েও বেশি খাল খনন করা সম্ভব হবে।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন এবং জাতীয় স্বার্থে গঠনমূলক রাজনীতি গুরুত্বপূর্ণ।





