সিলেট টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ – DesheBideshe

সিলেট টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ – DesheBideshe


সিলেট টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ – DesheBideshe

সিলেট, ২০ মে – সিলেট টেস্টে ৭৮ রানের বড় জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর টেস্টেও জয় পেয়েছিল টাইগাররা। এর ফলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই করার অনন্য কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ছিল ১২০ রান এবং হাতে ছিল তিনটি উইকেট। তবে দিনের শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ম্যাচের নাটাই নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। শেষ দিনে তাদের জয়ের যাবতীয় আশা টিকে ছিল মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ জুটির ওপর। তবে সেই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হতে দেয়নি বাংলাদেশি বোলাররা।

পঞ্চম দিনের শুরুতে রিজওয়ান ও সাজিদ খান ধৈর্য ধরে খেললেও শুরুর দিকে ফিল্ডিংয়ে একটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচের মোড় দ্রুতই ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম। তার নিখুঁত স্পিনে সাজিদ খানকে আউট করার মাধ্যমে অষ্টম উইকেটের গুরুত্বপূর্ণ জুটিটি ভেঙে যায়। এই উইকেট শিকারের মধ্য দিয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। সাজিদ আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন। এরপর দ্রুতই বাকি উইকেটগুলো তুলে নিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

এই অভাবনীয় জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ সম্পন্ন করল টাইগাররা।

এনএন/ ২০ মে ২০২৬



Scroll to Top