হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭০ জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ১৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৮১ জন।

Scroll to Top