সাকিবের কাছে ১ কোটি টাকা দাবি! হত্যা মামলা থেকে নাম কাটাতে ‘ঘুষ’ প্রস্তাবের বিস্ফোরক তথ্য – DesheBideshe

ঢাকা, ১৪ মে – দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এবং দেশের মাটিতে পা রাখতে না পারা সাকিব আল হাসান এবার এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি হওয়ার পর, সেই মামলা থেকে নিষ্কৃতি পেতে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি নিজেই। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব এই ‘ওপেন সিক্রেট’ ফাঁস করে দিয়েছেন।

সাকিব আল হাসান স্পষ্টভাবে জানিয়েছেন, মামলা থেকে নাম তুলে নিতে তাঁর কাছে ১ কোটি টাকার প্রস্তাব এসেছে। তবে তিনি এই প্রস্তাবে রাজি হননি। তাঁর ভাষায়, “টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো।” তিনি আরও মনে করেন, বাদিপক্ষ নাম তুললেও চূড়ান্ত ছাড়পত্র পুলিশ থেকেই আসতে হবে যে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না।

৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় আদাবরের রিংরোডে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। এই মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে।

সাকিব জানিয়েছেন, মামলার এফআইআরে বাদিপক্ষে যোগাযোগের জন্য যাঁর নাম আছে, তিনি দু-একজনের মাধ্যমে এই টাকার প্রস্তাব পাঠিয়েছেন। তবে কাদের মাধ্যমে এই প্রস্তাব এসেছে, তদন্তের স্বার্থে বা ব্যক্তিগত কারণে সাকিব তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি।

হত্যা মামলার নির্দেশদাতা হিসেবে নাম আসায় সাকিব এখন আইনি জটিলতায় আটকা পড়েছেন। প্রায় দুই বছর হতে চললেও মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। সাকিব শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে এই মামলা থেকে মুক্তি চাচ্ছেন।

এনএন/ ১৪ মে ২০২৬

Scroll to Top