প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংহত হয়, আর অহেতুক মিথ্যাচার করলে তা ষড়যন্ত্র হিসেবে গণ্য হয়।
আজ ৮ মে শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দলকে শক্তিশালী করার অংশ হিসেবে আগামীকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী বলেন, সরকার তিন মাস পূর্ণ হওয়ার আগেই জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। দল ও সরকারের মধ্যে সমন্বয় করে বিএনপি দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাবে।





