ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা – DesheBideshe

ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা – DesheBideshe


ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা – DesheBideshe

ঢাকা, ৯ মে – দেশের শেয়ারবাজার গত সপ্তাহে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। গত ৩ মে থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম হ্রাস পেয়েছে। এর ফলে এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি বাজার মূলধন পাঁচ হাজার কোটি টাকার বেশি কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক নিম্নমুখী ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২২২টির এবং ২৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫ হাজার ১২৪ কোটি টাকা কম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৫২.৭৭ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক কমেছে ১৫.৪০ পয়েন্ট। তবে ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ৫.৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে লেনদেনের গতিও ছিল মন্থর। প্রতিদিন গড়ে ৮৩০ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১২ শতাংশ কম।

এস এম/ ৯ মে ২০২৬



Scroll to Top