হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন শিশু। তাদের মধ্যে একজনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে, আর বাকি নয়জন হামজনিত উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৯৫ জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৬ জন।

গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫০ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ জন।

এই সময় পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ৪৯১ এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১৩ জন।

গত ২৪ ঘণ্টায় যারা হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে তাদের ৪ জন ঢাকায় মারা গেছে।

Scroll to Top