লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল – DesheBideshe

লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল – DesheBideshe


লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল – DesheBideshe

সিলেট, ২৮ এপ্রিল – শ্রীলঙ্কা নারী দলের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও সুখকর হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান নারীদের কাছে ২৫ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ১৩৬ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ এবং হর্ষিথা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৩৯ রান আসে। দিলারা আক্তার ২৩ এবং জুয়াইরিয়া ফেরদৌস ১৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর শারমিন আক্তার ১ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলে জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে। পঞ্চম উইকেটে সুবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার ৩৯ রানের জুটি গড়ে আশা জাগালেও প্রয়োজনীয় রানরেটের চাপে পিষ্ট হয় দল। সুবহানা ২৬ বলে ১৬ রান করে আউট হন। তবে স্বর্ণা আক্তার ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারায় ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Scroll to Top