চুক্তি না হলে ইরানে হামলায় ‘পুরোদমে প্রস্তুত’ মার্কিন বাহিনী: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

চুক্তি না হলে ইরানে হামলায় ‘পুরোদমে প্রস্তুত’ মার্কিন বাহিনী: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে পুনরায় সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ২১ এপ্রিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানায়।

ট্রাম্প বলেন, চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে মার্কিন বাহিনী প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম মজুত করেছে। নির্দেশ পেলেই দ্রুত হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা রসদ জোগাড়ের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আমরা প্রস্তুত। সামরিক বাহিনী অভিযান শুরুর জন্য মুখিয়ে আছে। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে উভয় পক্ষের প্রস্তুতির ইঙ্গিত পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে।

Scroll to Top