গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কঠোর অবস্থান জামায়াত নেতাদের | চ্যানেল আই অনলাইন

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কঠোর অবস্থান জামায়াত নেতাদের | চ্যানেল আই অনলাইন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

শনিবার (১৮ এপ্রিল) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যে এ তথ্যটি জানান নেতারা।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামীলীগ সরকারের মতো রূপ ধারণ করেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন দমন করতে যদি ‘চোখ রাঙানো’ বা চাপ প্রয়োগ করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে।

অন্যদিকে দলের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় উপেক্ষা করলে ১১ দলীয় জোট রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি সরকারের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে না। জনস্বার্থ বিরোধী অবস্থান গ্রহণ করে জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি ভোটের সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে জনরায়কে প্রত্যাখ্যান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Scroll to Top