ইরানের গার্ড বাহিনী, আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী-আইডিএফ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফা শহরে ভবন ধসে দু’জন নিহত হয়েছে। ধ্বসস্তূপে চাপা পড়েছে অনেকে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে ৬ শিশু। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেওয়া’র হুমকি দিযেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য হরমুজ প্রণালি কখনো আগের অবস্থায় ফিরবে না।





