ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলার ভিডিও শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের উচিত বেশি দেরি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছে চীন। যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে রাশিয়া ও সৌদি আরব। যুদ্ধের মাঝেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ- এমন খবর জানিয়েছে রয়টার্স। তবে ‘অবসর’ বলে দাবি করেছে পেন্টাগন।

Scroll to Top