ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিস্তারিত ফোনালাপ হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ফোনকলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।
বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক্স-এ এক পোস্টে শরিফ জানান, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন- যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ‘সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার’ উদ্যোগ নিচ্ছেন তারা।
পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শরিফ আরও জানান, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ব্যক্ত করেছেন।






