ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট

ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট

ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে তৌফিকুন্নবী কর্মস্থলে ঢাকায় যান। দুপুর ১২টার দিকে তাঁর মা ফাতেমা বেগম (৭০) চতুর্থ তলার ফ্ল্যাটে তালা দিয়ে একই ভবনের দ্বিতীয় তলায় যান। পরে পৌনে ১টার দিকে ফিরে এসে তিনি ফ্ল্যাটের দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা এবং আসবাব এলোমেলো অবস্থায় দেখতে পান।

লিখিত অভিযোগে তৌফিকুন্নবী বলেন, চোরেরা তাঁর কক্ষের কাঠের ওয়ার্ডরোবের লক ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং তাঁর মায়ের কক্ষের স্টিলের আলমারি ভেঙে আরও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ ১০ হাজার টাকা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top