গণভোট ও জুলাই আদেশকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ | চ্যানেল আই অনলাইন

গণভোট ও জুলাই আদেশকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ | চ্যানেল আই অনলাইন

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণভোট ও জুলাই সনদকে অবজ্ঞা করছেন।

রোববার ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা এ বিষয়টি উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেয়া হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। তিনি এটিকে অসাংবিধানিক বলতে পারেন না। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি-না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’

তিনি বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।

রাজপথে কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো।’

Scroll to Top