ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রণয় ভার্মা বলেন, ‘আজ এখানে সমবেত হওয়ার মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দেয়।’ তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।





