গ্রুপ-২ থেকে সেমিতে ইংল্যান্ডের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে কে?

গ্রুপ-২ থেকে সেমিতে ইংল্যান্ডের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে কে?

আপাত দৃষ্টিতে সেমির আশা শেষই বলা চলে। সুপার এইটের বাঁধা পেরিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিতে পৌঁছাতে হলে পাকিস্তানকে মেলাতে হবে অনেক কঠিন এক সমীকরণ। কী কী হিসেব মিললে শেষ ৪ এ যেতে পারবে পাকিস্তান?

গ্রুপ-২ থেকে এরই মধ্যে শেষ ৪ নিশ্চিত করেছে ইংল্যান্ড। গত রাতে শ্রীলংকাকে হারিয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই আর কারো দিকে না তাকিয়ে সেমিতে পৌঁছে যাবেন তারা।

অন্যদিকে পাকিস্তানের ভাগ্য আর নিজেদের হাতে নেই। নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনেও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। যেহেতু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আগেই হয়ে যাবে। ফলে নিজেদের জয়ের সমীকরণ জেনেই ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।

ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারাতে পারে সেক্ষেত্রে পাকিস্তানকে লংকানদের অন্তত ২০ রান বা তার বেশি ব্যবধানে হারাতে হবে। তাহলেই নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে পারবে পাকিস্তান। যদি পাকিস্তান পরে ব্যাট করতে নামে সেক্ষেত্রে ১৭.৫ ওভারের আশেপাশে রান তাড়া করে জিততে পারলে কিউইদের টপকে সেমিতে যেতে পারবে পাকিস্তান। অন্য যেকোনো ক্ষেত্রে জিতলেও নিউজিল্যান্ডের চেয়ে কম নেট রান রেট থাকায় সেমিতে যেতে পারবে না পাকিস্তান।

২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ, ২৮ ফেব্রুয়ারি মাঠে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

Scroll to Top