লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড – DesheBideshe

লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড – DesheBideshe

কলম্বো, ২৫ ফেব্রুয়ারি – কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে চতুর্থ ওভারে মহেশ থিকসানার বলে আউট হওয়ার আগে তিনি ১৩ বলে ২৩ রান করেন। আরেক ওপেনার টিম সেইফার্ট মাত্র ৮ রান করে বিদায় নেন।

এরপর তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিউজিল্যান্ডের রানের গতি কমে যায়। ইনিংসের ১২তম থেকে ১৬তম ওভার পর্যন্ত মাত্র ১৫ রান আসে কিউইদের স্কোরবোর্ডে। রাচিন ৩২ এবং ফিলিপস ১৮ রান করে আউট হন। তবে শেষ চার ওভারে চিত্র বদলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। তারা দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়ে দলকে লড়াকু অবস্থানে নিয়ে যান।

স্যান্টনার মাত্র ২৬ বলে ৪৭ রান করেন এবং ম্যাককঞ্চি ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা তিনটি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৯ রান।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top