নবনিযুক্ত প্রতিমন্ত্রী আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অভিনন্দন – DesheBideshe

নবনিযুক্ত প্রতিমন্ত্রী আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অভিনন্দন – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

উক্ত অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকারে তার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় মন্ত্রণালয় অত্যন্ত আনন্দিত। নতুন প্রতিমন্ত্রীর প্রজ্ঞা ও সুযোগ্য নেতৃত্বে দেশের যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে এবং ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ এবং সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি বিকাশে প্রতিমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ সফল করতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বার্তার শেষে নবনিযুক্ত প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top